মাওলানা ছালিম আহমদ খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

27 May 2026 MD Salim Ahmad Khan 190 বার দেখা
মাওলানা ছালিম আহমদ খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-৫ আসনের জকিগঞ্জ ও কানাইঘাটসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সমাজসেবক, সংগঠক, সাংবাদিক এবং মানবিক সংগঠনের উদ্যোক্তা হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,

ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.)-এর অনন্য ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি সিলেট-৫ আসনের জকিগঞ্জ ও কানাইঘাটবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।


তিনি আরও বলেন,

মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের অন্যতম লক্ষ্য। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।


উল্লেখ্য, হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও), ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

মানবতার পথচলায় এক আলোকিত নাম : হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খানের জন্মদিন আজ
মানবতার পথচলায় এক
বিস্তারিত
যুবসমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিক জাগরণ জরুরি: ছালিম আহমদ খাঁ
যুবসমাজকে বাঁচাতে
বিস্তারিত