মাওলানা ছালিম আহমদ খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-৫ আসনের জকিগঞ্জ ও কানাইঘাটসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সমাজসেবক, সংগঠক, সাংবাদিক এবং মানবিক সংগঠনের উদ্যোক্তা হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,
ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.)-এর অনন্য ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি সিলেট-৫ আসনের জকিগঞ্জ ও কানাইঘাটবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরও বলেন,
মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের অন্যতম লক্ষ্য। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।
উল্লেখ্য, হাফিজ মাওলানা মো. ছালিম আহমদ খান হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও), ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।